১৯ মার্চ ২০২৬

সাজেকে মাইক্রোবাস খাদে, আহত ৮

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের সিজোক ছড়া এলাকায় পর্যটবাহী (ঢাকামেট্রো-চ-১৫৭০০২) একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে গুরুতর আহত হয়েছে ৮ পর্যটক।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে দুই কিলোমিটার দূরে সিজোক ছড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় যুবক অনিল ত্রিপুরা।

আহত পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করে সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার জানিয়েছেন তাৎক্ষনিকভাবে আহত পর্যটকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন