১৯ মার্চ ২০২৬

রেজাউলের সমর্থনে যুব মহিলালীগের গণসংযোগ

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ।সংগঠনের মহানগর আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর নেতৃত্বে গন সংযোগকালে দলের সর্বস্তরের নেতা কর্মীসহ এলাকার নেতৃবৃন্দ যোগ দেন। এ উপলক্ষে সমাবেশ মিছিল ও প্রচারপত্র বিলি করা হয়।

বিভিন্ন সমাবেশে বক্তব্যে সায়রা বানু রৌশনি বলেন নৌকা স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গনতন্ত্র ও উন্নয়নের প্রতীক। চট্টগ্রাম সারাদেশের লাইফলাইন। চট্টগ্রামের উন্নয়ন মানে সারাদেশের উন্নয়ন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী শেখ হাসিনা যোগ্যপ্রার্থী রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। আমরা বিশ্বাস করি চট্টগ্রামের মানুষ প্রার্থী নির্বাচনে ভুল করে না। এবারও করবে না।

গত বৃহস্পতিবার আগ্রাবা ও শুক্রবার বন্দরটিলা এলাকায় সমাবেশ ও প্রচারপত্র বিলির মধ্য দিয়ে যুব মহিলা লীগ রেজাউল করিম চৌধুরীর সমর্থনে জনসংযোগ শুরু করে। এর ধারাবাহিকতায় সংগঠনের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন