২৮ মার্চ ২০২৬

শান্তি, সৌহার্দ্যের নান্দনিক সিটি গড়তে নৌকায় ভোট দিন : রেজাউল

বাংলাধারা প্রতিবেদন  »

নৌকায় ভোট প্রার্থনা করে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আপনারা জানেন উন্নয়নের যাদুকর, বিশ্ব নন্দিত নেত্রী, বঙ্গবন্ধু তনয়া আমার সাথে আছেন। মেয়র নির্বাচিত হলে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে আমার আপনার প্রিয় চট্টগ্রামকে শান্তি, সৌহার্দ্যের চট্টগ্রাম হিসেবে, স্বাস্থ্যকর নান্দনিক ও আধুনিক চট্টগ্রাম হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইন্শাল্লাহ্।

সোমবার (১৮ জানুয়ারি) ১৮নং পশ্চিম বাকলিয়া, উত্তর ও দক্ষিন পাঠানটুলী এবং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন তিনি।

গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্য রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের মানুষ উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জোটবদ্ধ। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে দেখে হয়তো কারো মাথায় গন্ডগোল দেখা দিতে পারে। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে একদিকে দল মত নির্বিশেষে বিভিন্ন দল মতের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনগুলো সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য আওয়ামীগকে, আমাকে, নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে যাচ্ছেন। অপরদিকে একটি অশান্তি পার্টি মিথ্যে ও ভিত্তিহীন অজুহাত তুলতে শুরু করেছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষের নাগরিক সমস্যা সমাধানে আমি আন্দোলন করেছি, সমাধানের জন্য নানা মাধ্যমে পরামর্শ দিয়েছি। তিনি আরো বলেন, আমি জানি চট্টগ্রামের কোথায় কি সমস্যা আছে, সমম্বিত প্রয়াসে কিভাবে সমস্যাগুলো সুরাহা করা যায় তা নিয়েও ধারনা রয়েছে। সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছে, উদ্যম ও আছে, সৎ সাহস আমার আছে। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আপনাদের কাছে অনুরোধ রইল চসিক নির্বাচনে যদি কেউ অশান্তি তৈরী করতে চায়, যদি সন্ত্রাস নৈরাজ্যের পথে হাঁটতে চায় তাদের বিরুদ্ধ গণ প্রতিরোধ গড়ে তুলুন। নৌকা প্রতীকের শান্তি প্রিয় কর্মী সমর্থক আগামী ২৭ তারিখ সারাদিন বিধি মেনে কেন্দ্রের অদুরে অবস্থান নিয়ে থাকবেন। কেউ যাতে অশান্দি সৃষ্টি করতে না পারে খেয়াল রাখবেন। ভোটারদের অনুরোধ করি, সকলেই ভোট কেন্দ্রে আসবেন স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে রেজাউল ভাইকে জয়ী করবেন।

গণসংযোগে আরও অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, মহানগর আওয়ামীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পদাক নোমান আল মাহমুদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহাবুবুল হক মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব দোস্ত মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য ও পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কার্যনিবার্হী সদস্য ও কাউন্সিল প্রার্থী মো. জাবেদ, সদরঘাট আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের আলহাজ্ব আলী বক্স, ভারপ্রাপ্ত সাধারণ ও কাউন্সিল প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, এম. এ হান্নান, মোহাম্মদ আসিফ খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, জাহেদা বেগম পপি, শাহীন আক্তার রোজী, জিন্নাত আরা বেগম সহ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মান্নান ফেরদৌসসহ থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন