লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া জলদাশ পাড়ায় গত ১৮ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ জেলে পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী প্রদান করেন তাঁর ব্যক্তিগত সহকারী মিরান হোসেন মিজান।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ নুরুল হক, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আকতার কামাল পারভেজ প্রমুখ।
এসময় মিরান হোসেন মিজান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ পাঠিয়েছেন। আমরা তাদের হাতে তুলে দিলাম।
বাংলাধারা/এফএস/এইচএফ












