১৯ মার্চ ২০২৬

কক্সবাজারে জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষ

কক্সবাজার প্রতিনিধি  » 

কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে জমির বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঈদগাঁও থানার ইসলামাবাদ ইউনিয়নের ইউনিয়নের উত্তর লরাবাগ চরপাড়া এলাকায় মঙ্গলবার (১৯ জানুয়ারী) রাত ৮টার দিকে এ জোড়া হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইসলামাবাদ উত্তর লরাবাগ চরপাড়া এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)। সে ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানিয়েছে, স্থানীয় টম টম চালক আবুল কালাম ও আজিজুল হকের পরিবারে বাড়ির সীমানা নির্ধারণ দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বিবাদমান দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম (২৭) ধারালো দা দিয়ে আজিজুল হকের স্ত্রী রাশেদা ও তার স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদাউস কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আবুল কালাম স্থানীয় মৃত জাফর আলমের ছেলে।

মা-মেয়ের শোরচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘাতক আবুল কালাম পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ওসি পরিদর্শক আবদুল হালিম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কিরিচ উদ্ধার করা করতে সক্ষম হলেও ঘাতক আবুল কালাম পালিয়ে যায়। তাকে গ্রেফতারের অভিযান চলছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করেন আবদুল হালিম।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন