১৯ মার্চ ২০২৬

তারেক সোলেমানের বাসায় গেলেন হানিফ

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা প্রয়াত তারেক সোলেমান সেলিমের পরিবারকে সান্ত্বনা দিতে বাসায় গেলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরের আলকরণের তারেক সোলেমানের বাসায় যান হানিফ।

এ সময় তিনি ৩০ মিনিট তারেক সোলেমানের স্ত্রী হাসিনা খানম ও ভাই তারেক ইমতিয়াজের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং খোঁজখবর নেন। পরে সেলিমের কবর জিয়ারত করে ফুল দেন।

এছাড়া হানিফ প্রয়াত এই নেতার পরিবারকে সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ সালাম, নগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, নগর বাইশ মহল্লা সর্দার মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন