বাংলাধারা প্রতিবেদন »
ভোটের মাঠে চলছে জমজমাট প্রচারণা। আসন্ন চসিক নির্বাচনকে উপলক্ষ করে পাড়া-মহল্লা ওয়ার্ডগুলোতে ক্রমেই বেড়ে চলেছে ভোটের আমেজ। নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সবুর লিটন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমর্থন পেতে তৃণমূলের দ্বারপ্রান্তে তার নির্বাচনী প্রচারণা গণসংযোগ অব্যাহত রেখেছেন।
সাধারণ মানুষ ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে তাদের চাহিদা ও প্রত্যাশা তুলে ধরছেন। জানাচ্ছেন তাদের নানা অভিমত। তারা মনে করেন দন্ধহীন আধুনিক ওয়ার্ড বিনির্মাণে সাধারণ জনমত একান্ত প্রয়োজন।
বুধবার (২০ জানুয়ারি) সকাল হতে দিনব্যাপী চলা তার জনমুখী গণসংযোগটি ওয়ার্ডের ধোপাপাড়া, হিন্দুপাড়া মোড় হয়ে তার পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে। সাধারণ মানুষ গণসংযোগে তাদের সমর্থন জানায়। স্থানীয় নেতৃবৃন্দের সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় স্থানীয়দের উদ্দেশ্যে রাখা বক্তব্যে আবদুস সবুর লিটন ২৫ নং রামপুর ওয়ার্ডে মাদক, জুয়া ও ভূমি দস্যুদের নির্মূলে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
ভোটারদের লক্ষ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাকে আপনাদের সেবার দায়িত্ব দিতে চান। তাই ২৭ জানুয়ারি নৌকা মার্কায় রেজাউল করিম চৌধুরীকে এবং টিফিন ক্যারিয়ার মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

ওয়ার্ডবাসীর উদ্যেশে আবদুস সবুর লিটন বলেন, আমার দুয়ার সকল মানুষের জন্য উম্মুক্ত আছে, ভবিষ্যতেও থাকবে। আমি নির্বাচনে জয়ী হলেও থাকবে, হারলেও থাকবে। ওয়ার্ডবাসীর বিপদে-আপদে আমাকে আগেও পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন।
এছাড়া, গণসংযোগে ২৭ জানুয়ারীর চসিক নির্বাচনকে কেন্দ্র করে আবদুস সবুর লিটন তার নির্বাচনী ইশতেহার তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এসময় গণসংযোগে আবদুস সবুর লিটনসহ আরও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীরা ও ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
বাংলাধারা/এফএস/এআর








