আনোয়ায়ারা প্রতিনিধি »
আনোয়ারায় এক মাদক পাচারকারীর পেটের ভেতর ১ হাজার ইয়াবা ও ২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বরুমছড়া এলাকার আব্দুল ছবুরের ছেলে মো. মোজাহের (৩১), নবী হোসেনের ছেলে আব্দুল গফুর (২৭) ও মো. মৃত শাহ আলমের ছেলে মো. সেলিম (২৬)।
আনোয়ারা থানারএস আই ইকরামুজ্জামান বাংলাধারাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাহের স্বীকার করে তার পেটের ভেতর ইয়াবা রয়েছে। পরে তাকে উপজেলার হলি হেলথ প্রাইভেট হাসপাতালে নিয়ে লাল টেপ মোড়ানো ২০টি ইয়াবার পুটলি বের করা হয়। পুটলিতে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া আব্দুল গফুর থেকে দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তাদের সহযোগী হিসেবে ছিল সেলিম।
জানতে চাইলে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বাংলাধারাকে বলেন, গতরাতে অভিযান চালিয়ে তিনজনকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/এআর








