বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৭ জন। এদের মধ্যে ৫৯ জন নগরের ও ৮ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৭ জন; এর মধ্যে ২৬৬ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৪০৩ জন; এর মধ্যে ২৫ হাজার ২৪৮ জন নগরের ও ৭ হাজার ১৫৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮০৫ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩১১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১১০ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।
শেভরণে ১৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও ইমপেরিয়াল হাসপাতালে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা মিলেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের ও আরটিআরএলে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












