বাংলাধারা প্রতিবেদন »
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৯৬৬ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া দেশে নতুন করে আরও ৫৮৪ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ৩০ হাজার ২৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জনে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পরে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানানো হয়।
বাংলাধারা/এফএস/এইচএফ








