বাংলাধারা স্পোর্টস »
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলন মুস্তাফিজুর রহমান। সে ধারাবাহিকতা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও। সুনিল আমব্রিসকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন কাটার মাস্টার।
শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হের প্রথমে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ চার উইকেটে ৪০ রান।
এদিকে প্রথম ম্যাচ জিতে দারুণ সূচনা করে বাংলাদেশ। তাই সিরিজে ১-০তে এগিয়ে যায় লাল-সবুজের দল। দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
ম্যাচের বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনেনি। প্রথম ম্যাচে ভালো বোলিং করতে না পারলেও রুবেল হোসেন পেয়েছেন আরেকটি সুযোগ। আর ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন একটি। চেমার হোল্ডারের জায়গায় আজ খেলছেন কিয়োরস ওটলি।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, জশুয়া দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, কেয়র্ন ওটলি, রেমন রিফার, আলজারি জোসেফ ও আকিল হোসেন।
বাংলাধারা/এফএস/এআর










