২৮ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে আরও ৩৮ শনাক্ত, মৃত্যু ১

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৮ জন। এদের মধ্যে ৩৩ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৮ জন; এর মধ্যে ২৬৭ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

রবিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩২ হাজার ৫৭৮ জন; এর মধ্যে ২৫ হাজার ৪০০ জন নগরের ও ৭ হাজার ১৭৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে  ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পাওয়া গেছে। সিভাসুতে ১৭ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

শেভরণে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা মিলেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা পাওয়া যায়নি।

জেনারেল হাসপাতালের আরটিআরএলে ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ