২৮ মার্চ ২০২৬

যুবলীগ নেতা আদিত্য নন্দীকে ছুরিকাঘাত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ কসমোপলিটান আবাসিকের মুখে যুবলীগের মিছিল শুরুর আগে এই ঘটনা ঘটে।

জানা যায়, কথা কাটাকাটির জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, আদিত্য নন্দী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কোন মামলা হয়নি।

তবে মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের বিষয়টি অস্বীকার করেছেন। নালায় পড়ে গিয়ে আদিত্য নন্দী আহত হয়েছেন বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন