২৮ মার্চ ২০২৬

চসিক নির্বাচনে থাকছে না সাধারণ ছুটি

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না। ভোটারের উপস্থিতি বাড়ানোর আশায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।  

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান ইসি সচিব। এছাড়া গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকবে না বলেও জানানো হয়।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, চসিক নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকবে না। যথারীতি গাড়ি চলাচল ও অফিস-আদালত চলবে। শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যদি কোনো ভোটার থেকে থাকে তাহলে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।

এর আগে নির্বাচন কমিশন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে নগরীতে তিন দিন মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস, জিপ ও পিকআপসহ সড়কে যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগকে এই নিষেধাজ্ঞা কার্যকর করতেও বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন