বাংলাধারা প্রতিবেদন »
চসিক নির্বাচনে আওয়ায়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগ নগরীর ২৩, ৩৩, ৩৪ ও ১৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছে।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে সংগঠনের সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর নেতৃত্বে এই গণসংযোগ সম্পন্ন হয়। এতে নৌকার সমর্থনে প্রচারপত্র বিলি ও পথসভা অনুষ্ঠিত হয়।ৎ
সায়রা বানু রৌশনী বলেন, চট্টগ্রাম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সে অনুযায়ী চলছে উন্নয়ন কর্মকান্ড। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য রেজাউল করিম চৌধুরীই যোগ্য প্রার্থী। ইতোমধ্যে রেজাউল করিম চৌধুরী তাঁর নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। এ ইশতেহার পরিকল্পিত নগরীর এক চমৎকার অঙ্গীকার। তিনি নৌকার পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
এদিকে সায়রা বানু রৌশনীর নেতৃত্বে যুব মহিলালীগ নেতৃবৃন্দ গতকাল রোববার নৌকার প্রার্থী রেজাউল করিমের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন। এসময় তাঁরা নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। পরে বন্দর পতেংগাসহ বিভিন্ন ওয়ার্ডে ট্রাকযোগে গনসংযোগ করেন। সংগঠনের পক্ষ থেকে আজ ফতেয়াবাদসহ উত্তরের বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ করা হয়। এসময় নৌকার প্রার্থী রেজাউল করিমকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়।
এ সময় মমতাজ বেগম রোজী, সায়কা দোস্ত, কোহিনূর আক্তার,শামীম আরা লিপি, ইয়াসমিন মিনু, তাজরীন চৌধুরী, জাহানারা বেগম, ফুল্লু রানিসহ সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআর








