১৯ মার্চ ২০২৬

রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে ২ যুবকের আত্মহত্যা

রাঙামাটি প্রতিনিধি  » 

রাঙামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে এবং বন্ধুদের মজার ছলে আত্মহত্যা শিখাতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের। নিহতেরা হল- মো. শোয়েব আহমেদ (২৮) ও মো. নাইমুর রহমান নয়ন (২২)।

সোমবার (২৫ জানুয়ারি) মধ্যরাত ও ভোরে কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাপারিশ্রমিকের শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিহত নাইমুর রহমান ফরহাদ হোসেন ছেলে। নিহতেরা কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার বাসিন্দা।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, ‘রাতে প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে নাইকুম রহমান নামের এক যুবকও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, শোয়েবের মৃত্যুর পর বন্ধুদের সঙ্গে কিভাবে আত্মহত্যা করে সেই গল্প করছিল নাইমুর রহমান নয়ন। এক পর্যায়ে বন্ধুদের আত্মহত্যা কিভাবে করে তা দেখাতে গিয়েই চূড়ান্ত ফাঁস পড়ে যায় নয়নের। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন