খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের অধিন্যাস্ত বাজার ফান্ডের বাজার চৌধুরীদের সাথে হাট বাজার ও ভূমির সুষ্ঠ ব্যবস্থাপনা এবং উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ চেয়ারম্যানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫জানুয়ারি) সকালের দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধিন্যাস্ত বাজার ফান্ডের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খাগড়াছড়ি বাজার চৌধুরী মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার ত্রিপুরা, জেলা উপজেলা বাজার চৌধুরীরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এইচএফ






