খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার বেসরকারি তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে লিঙ্গ ভিত্তিক সহিংসতা হ্রাস করার লক্ষ্যে প্রথাগত স্থানীয় সরকার পরিষদ প্রতিনিধি ও বিভিন্ন নেটওয়ার্ক নেতৃবৃন্দের সাথে “সংলাপ” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে জেলা সদরের পানখাইয়া পাড়া মারমা কমিউনিটি সেন্টার হল রুমে বিভিন্ন নেটওয়ার্ক নেতৃবৃন্দের সাথে “সংলাপ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম।
অনুষ্ঠানে জেলা র্কাবারী এসোসিয়েসন এর সভাপতি রনিক ত্রিপুরা, হেডম্যান প্রতিনিধি ধন রঞ্জন ত্রিপুরা, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, মহিলা মেম্বার ও মহিলা কার্বারী চন্দনা ত্রিপুরা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মারমা কমিউনিটির নারী নেত্রী বাসরী মারমা, ত্রিপুরা কমিউনিটি নারী নেত্রী শাপলা ত্রিপুরা।
বাংলাধারা/এফএস/এইচএফ






