২৮ মার্চ ২০২৬

১১ নং ওয়ার্ডে ভোট বর্জন করলেন মোরশেদ আকতার

বাংলাধারা প্রতিবেদন  »

চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ। কিন্তু কয়েক ঘণ্টা পার হতে না হতেই ভোট বর্জন করলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোরশেদ আকতার চৌধুরী। নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এসময় তিনি, ১১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মো: ইসমাইলের কর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।

মোরশেদ বলেন, আমার ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। আমার এজেন্টদের উপর হামলা চালানো হচ্ছে। তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে।

তিনি জেলা নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমার কাছ থেকে ৫০ লক্ষ টাকা দাবি করেছিল, আমি সে টাকা দিতে পারি নাই। তাই আজ আমার এই অবস্থা। আমার উপর দফায় দফায় হামলা চালানো হচ্ছে।’

অধ্যাপক মো: ইসমাইলকে ভূয়া অধ্যাপক সম্মোদন করে তিনি বলেন, ইসমাইল একজন মাফিয়া। সে বন্দরে লুটপাট করে টাকা কামিয়ে এখন মাফিয়া লালন-পালন করছে। এলাকার ছেলেদের বন্দরে চাকরির নাম করে দাস বানাচ্ছে।

এসময় মোরশেদ আকতার চৌধুরীর হাতে আঘাতের চিহ্নও দেখা যায়।

উল্লেখ্য, মোরশেদ আকতার চৌধুরী টানা দুইবার কাউন্সিলর ছিলেন। তবে এবার তিনি দলের মনোনয়ন পাননি। এবারের নির্বাচনে তার প্রতীক ঘুরি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ