১৯ মার্চ ২০২৬

শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন

বাংলাধারা প্রতিবেদন  »

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নে সবাই উত্তীর্ণ হয়েছে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৪৩ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬, রাজশাহী বোর্ডে ২৬ হাজার ৫৬৮, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ৮৭১, যশোর বোর্ডে ১২ হাজার ৮৯২, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ১৪৩, ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৪০, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৩৬৪, বরিশাল বোর্ডে পাঁচ হাজার ৫৬৮, সিলেট বোর্ডে চার হাজার ২৪২, কারিগরি বোর্ডে চার হাজার ১৪৫ ও মাদ্রাসা বোর্ডে চার হাজার ৪৮ জন রয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি সব বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফল গ্রহণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ফলাফল ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন