বাংলাধারা প্রতিবেদন »
বোট ক্লাব থেকে চারটি জাহাজে ভাসানচরে নতুন আবাসস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন ১ হাজার ৪৬৬ জন রোহিঙ্গা। এদের মধ্যে গতকালের দুইজন রয়েছেন, যারা অসুস্থ থাকায় যেতে পারেননি।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রা শুরু করেন তারা।
বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এক হাজার ৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। গতকাল ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান।
এর আগে ২০২০ সালের ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
বাংলাধারা/এফএস/এআর








