খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য এলাকার মানুষ শান্তি প্রিয়। পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, সন্ত্রাসীরা যতবড় শক্তিশালী হোক না কেন তাদের কঠোর হাতে দমন করা হবে।
রবিবার (৩১ জানুয়ারি) সকালে ২৬ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহাঙ্গীর আলম জোন সদরে মাসিক মত বিনিময় সভা ও নিরাপত্তা সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাহাড়ী-বাঙ্গালীর মাঝে সম্প্রীতি রক্ষার পাশাপাশি অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন, এ ধারা অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ রেজাউর রাব্বি, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ন কবির’সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, হেডম্যান-কার্বারী ও সামরিক-বে-সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এইচএফ












