১৯ মার্চ ২০২৬

কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।

রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কালুরঘাট সেতুতে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  নিহত ব্যক্তি সাইকেল যোগে সেতুর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ের দিকে আসছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে দোহাজারির  উদ্দেশ্যে  ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনটি কালুরঘাট সেতু পার হওয়ার সময় নিহত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এসময় তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিলো।

ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পায়ে হেঁটে সেতু পার হচ্ছে হাজার হাজার মানুষ।

সেতুর পূর্ব পাড়ের রেলওয়ের গেইটম্যান মো.লোকমান হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে। কেমন করে তিনি সেতুতে উঠে পড়েছিলেন জানি না।

ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন, নিহতের পরিচয় জানা যায়নি, কাটা পড়ে বিকৃত হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালুরঘাট টোল অফিসের শিফট ম্যানেজার নুরুল উদ্দিন জানান, সেতুতে সকাল ১১টা ২৫ মিনিট থেকে যান চলাচল বন্ধ রয়েছে। লাশ সরানো পর যানচলাচল স্বাভাবিক হবে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন