১৯ মার্চ ২০২৬

উইন্ডিজ-বিসিবি অনুশীলন ম্যাচ শেষ হলো ড্র’তে

স্পোর্টস ডেস্ক »

সফরকারী উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৩ দিনের অনুশীলন ম্যাচ শেষ হলো ড্র’তে।

শুক্রবার (২৯ জানুয়ারি) শুরু হওয়া এই ম্যাচে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) একাদশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষ সেশনের আগে অল-আউট হয়ে গেলেও ৭৯.১ ওভারে তোলে ২৫৭ রান।

উইন্ডিজ দুই ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট ও জন ক্যাম্পবেলের ৬৭ রানের জুটি বেশ ভোগায় বিসিবি একাদশের বোলারদের। ক্যাম্পবেলকে ৪৪ রানে বিদায় করে এই জুটি ভাঙেন শাহাদাৎ হোসেন।এরপর লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণিতে কাবু হয়ে যায় উইন্ডিজরা। ওপেনার ক্রেইগ ব্রেথয়েটকে খালেদ আহমেদ ৮৫ রানে ফেরালেও খেলেন ১৮৭ বল। শেষ দিকে কাইল মায়ার্সের ৪০ রান ও আলজারি জোসেফ ২৫ রান করলে রিশাদ তুলে নেন ৫টি উইকেট। এছাড়া খালেদ নেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিসিবি একাদশের ব্যাটসম্যানরা নাজেহাল হয় উইন্ডিজের আলোচিত স্পিনার রাকিম কর্নওয়ালের কাছে। তাতে বিসিবি একাদশ অল-আউট হয়ে যায় মাত্র ১৬০ রানে।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ নাঈমে। এছাড়া অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে আসে ৩০ আর ২২ রান করেন সাদমান ইসলাম। কর্নওয়াল একাই নেন ৫ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন জোমেল ওয়ারিকান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যেন আরও বুঝে শুনে ব্যাট চালাতে থাকেন উইন্ডিজ ব্যাটাররা। এই ইনিংসে ব্রেথওয়েট না খেললেও ক্যাম্পবেল খেলেন ৯৮ বলে ৬৮ রানের ইনিংস। এছাড়া এনক্রুমাহ বোনার ৮০ (১৩৮), জশুয়া ডি সিল্ভা ৪৬ ও রেইমেন রেইফারের ৪৯ রানে ২৯১ রান তোলে সব উইকেট হারিয়ে।

৪ উইকেট নেন মুকিদুল ইসলাম, ৩ উইকেত নেন খালেদ আহমেদ ও ২ উইকেট নেন সাইফ হাসান।

শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার সাদমান খেলেছেন টেস্ট মেজাজে। এদিক থেকে পিছিয়ে পড়েছেন আরেক ওপেনার সাইফ হাসান। সাইফ ৩৩ বলে ৭ রান করে ফেরেন রেইফারের বলে এলবিডব্লু হয়ে।

এরপর মোহাম্মদ নাঈম ব্যর্থ হয়েছেন ধারাবাহিকতা ধরে রাখতে। আগের ইনিংসে ৪৫ রান করা নাঈম সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগে। শেষ দিকে ইয়াসির আলীর ৫৬ বলে অপরাজিত ৩৩ আর সাদমানের ৮১ বলে অপরাজিত ২৩ রানে ভর করে দিন শেষ করে ম্যাচ নিষ্পত্তি করে ড্র’তে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন