লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় আরও দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি ইটভাটা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়।
গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- সদর ইউনিয়নের নুরুচ্ছাফা কোম্পানীর মালিকানাধীন কেএনবি ও সৈয়দ মাস্টারের মালিকানাধীন এলপিসি ইটভাটা।
অভিযানের নেতৃত্বে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিল্লুর রহমান, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন। এছাড়া পুলিশ, র্যাব-৭ এবং ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিল্লুর রহমান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা ২টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।
বাংলাধারা/এফএস/এআর








