১৯ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ৬৪

বাংলাধারা প্রতিবেদন  »

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৪ জনের। এদের মধ্যে মধ্যে নগরে ৬০ জন এবং উপজেলায় ৪ জন। মোট ১০১৫টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

এ সময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ২৭ জন।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।  

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৪ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।  

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৮টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষা করে ২১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫টি নমুনা পরীক্ষা করে ১১ জন শনাক্ত হয়েছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের।  

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন