১৯ মার্চ ২০২৬

লোহাগাড়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

আরিফুল ইসলাম রিফাত  »

চট্টগ্রামের লোহাগাড়ায় এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (৩১ জানুয়ারি) রাতে চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহি বাসে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মহিলা কহিনুর আক্তার (৪৫)। সে কক্সবাজারের টেকনাফ সদরের নাইটং পাড়ার মৃত আবুল হোসনের স্ত্রী।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে উল্লেখিত এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং এসআই গোলাম কিবরিয়ার সঙ্গীয় ফোর্স একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ওই মহিলাকে ৮ হাজার পিস ইয়াবা নিয়ে আটক করে। আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন