বাংলাধারা প্রতিবেদন »
জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী রতন দত্তের কন্যা সুপর্ণার জন্য ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সুপর্ণা দত্ত চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তার কিডনি প্রতিস্থাপনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এ টাকা অনুদান দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নওফেল।
সোমবার (০১ ফেব্রুয়ারি) উপমন্ত্রীর চশমা হিলের বাসভবনে রতন দত্ত তার কন্যা সুপর্ণার জন্য প্রদেয় অনুদানের টাকা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, শাওন ঘোষ।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাজের বিত্তবানদের সুপর্ণা দত্তের চিকিৎসায় সহযোগিতা কামনা করেন এবং তার পক্ষ থেকে আরো সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন।
বাংলাধারা/এফএসএআর








