১৯ মার্চ ২০২৬

৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তারেক সোলেমানের স্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে স্থগিত হওয়া নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন প্রয়াত তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা খানম।

সোমবার (০১ ফেব্রুয়ারি) হাসিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমি মনোনয়ন ফরম নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ওয়ার্ডবাসীর দোয়া চাই। জনরায়ে কাউন্সিলর নির্বাচিত হয়ে মরহুম তারেক সোলেমান সেলিমের জনসেবার ধারা অব্যাহত রাখতে চাই। একটি আধুনিক ওয়ার্ড গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়ন করতে আমি নির্বাচন করবো।

ইসি সূত্র জানিয়েছে, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে স্থগিত হওয়া নির্বাচন নতুন তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকার ডেলটা হাসপাতালে মৃত্যুবরণ করেন তারেক সোলেমান সেলিম। এরপর ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে নির্বাচন স্থগিত করা হয়।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন