১৯ মার্চ ২০২৬

ঘনকুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে বিমানের জেদ্দা ফ্লাইট চট্টগ্রামে

বাংলাধারা প্রতিবেদন  »

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রামে নেমেছে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

সোমবার (১ ফেব্রুয়ারি) ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ২৪০ যাত্রীর ফ্লাইটটি আকাশে বেশ কয়েকবার চক্কর মেরেও নামতে পারেনি।

এরপর সকাল পৌনে ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুই ঘণ্টা অপেক্ষার পর ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।

হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান বলেন, ঘন কুয়াশার কারণে জেদ্দা থেকে আসা বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। দুই ঘণ্টা অপেক্ষার পর ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চলে গেছে।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন