১২ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় বায়তুশ শরফ ইছালে ছাওয়াব মাহফিল শুরু বৃহস্পতিবার

আরিফুল ইসলাম রিফাত  »

চট্টগ্রামের লোহাগাড়ায় বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। শেষ হবে শনিবার (৬ ফেব্রুয়ারি)।

উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা আখতরাবাদ এলাকায় এটি অনুষ্ঠিত হবে। এতে
প্রথমবারের মতো মোনাজাত পরিচালনা করবেন বাইতুশ শরফ দরবারের নতুন দায়িত্বপ্রাপ্ত পীর আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।

প্রতিবছর ৩ দিনব্যাপী এই ইছালে ছাওয়াব মাহফিলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। এবারও সকল ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে মাহফিলের সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এছাড়া মাহফিলের আইনশৃঙ্খলা রক্ষার্থে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম সার্বক্ষণিক কাজ করবেন। পাশাপাশি মাহফিল পরিচালনা কমিটি থেকে নিয়োজিত থাকবে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন