১২ নভেম্বর ২০২৬

আনোয়ারায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার আনোয়ারা-বাশঁখালী সড়কের শোলকাটা রাস্তার মাথা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. সুমন (২৮)। সে বাঁশখালী উপজেলার বানীগ্রাম এলাকার আবদুস ছামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী থেকে আনোয়ারা মুখী আসা একটি মোটরসাইকেলকে ইট বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা যুবক নিহত হন। স্থানীয়রা থানায় ফোন দিলে পুলিশ এসে ছেলেটির ছিন্নভিন্ন দেহ উদ্বার করে থানায় নিয়ে যায়।

আনোয়ারা থানার এসআই ইয়াউর রহমান বলেন, সন্ধ্যার দিকে স্থানীয়দের ফোন পেয়ে শোলকাটা থেকে নিহত সুমনের ছিন্নভিন্ন দেহ উদ্বার করে থানায় আনা হয়। এবং তার পরিবারের সম্মতিতে তাদের লাশ হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাকটি সনাক্ত করা যায়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন