৭ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে আরও ৬৮ জন শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৮ জন। এদের মধ্যে ৫৩ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন; এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৩ হাজার ৩৫৫ জনের মধ্যে ২৬ হাজার ৫২ জন নগরের ও ৭ হাজার ৩০৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৮১ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরটিআরএলে ২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা ধরা পড়েনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন