আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় সিপিডিএল নীড়ের প্রকল্প অনিন্দ্য আর্কেড এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) আনোয়ারা সদরের পাশে এই প্রকল্পের উদ্বোধন হয়।
উন্নয়নের অব্যাহত ধারা বন্দরনগরী’র গন্ডি ছাড়িয়ে কর্ণফুলী’র অপর তীরের আনোয়ারায় ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সিপিডিএল এর অঙ্গ প্রতিষ্ঠান ‘সিপিডিএল নীড়’ এর প্রথম প্রকল্প ‘আনোয়ারা অনিন্দ্য আর্কেড’ এর গ্রাউন্ড ব্রেকিংয়ের মধ্যে দিয়ে ‘ওয়ান সিটি, টু টাউন’ ক্যাম্পেইনের শুভ সূচনা হলো। এই কার্যক্রমটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারী প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৭টা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জি. ইফতেখার হোসেন, ভূমি মালিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমি মন্ত্রি’র একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক, আনোয়ারা সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক রিদুয়ানুল হক, আনোয়ারা উপজেলা’র বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্ব জনাব মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ জানে আলম, হাসনাইন জলিল চৌধুরী সাকিল, ইয়াছিন হিরু, অসিম কুমার দেব, এম এ কাইয়ুম শাহ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম সহ আনোয়ারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা বলেন,কর্ণফুলী নদী’র তলদেশে নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম মহানগরী যৌক্তিক ভাবেই বিস্তৃতি লাভ করবে নদীর অপর পাড়ে। বন্দর নগরী চট্টগ্রাম পূর্ণরূপে বিকশিত হবে নদী’র দুই তীরেই। ফলে সম্প্রসারিত চট্টগ্রাম মহানগরীতে হবে দু’টি টাউন, আনোয়ারা ও চট্টগ্রাম। একেই বলা হচ্ছে ‘ওয়ান সিটি টু টাউন’ অর্থাৎ দুই শহরের এক মহানগর।
চীনের পূর্ব ও পশ্চিম সাংহাই নগরী এই কনসেপ্টে পরিকল্পিত হয়েছে। অপার এই সম্ভাবনাকে স্বাগত জানাতে প্রস্তুত হতে হবে আনোয়ারাকে। আর সেই প্রস্তুতিতে সহযোগী হয়ে নতুন আনোয়ারাকে স্বপ্নপূরণের কেন্দ্রে পরিণত করতে সিপিডিএল নীড় হাতে নিয়েছে সময়োপযোগী কিছু উদ্যোগ। এই উদ্যেগগুলোর একটি হচ্ছে ‘আনোয়ারা অনিন্দ্য আর্কেড’ প্রকল্পটি। গতকাল একটি আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন হয়।
বাংলাধারা/এফএস/এইচএফ












