২৮ মার্চ ২০২৬

আনোয়ারা প্রেসক্লাবের তিনদিনব্যাপী করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা প্রেসক্লাবের উদ্যোগে তিনদিনব্যাপী করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গত ১১ ফেব্রুয়ারি থেকে আনোয়ারার অন্যতম জনবহুল চাতরী চৌমুহনী বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে তিনদিনব্যাপী এই নিবন্ধন কার্যক্রম পরিদর্শণ করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মান্নান, বৈরাগ ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান,চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানগণ ।

আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল হকের পরিচালনায় নিবন্ধন কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ মনছুর, সুমন শাহ, নির্বাহী সদস্য নুরুল আবছার তালুকদার, ক্রীড়া সম্পাদক এম জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য মহিউদ্দিন মনজুর, প্রচার সম্পাদক এমডি সোহেল, মো. ইমরান, সিপ্লাস টিভির আনোয়ারা প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদ, একুশে পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জিন্নাত আইয়ুব, রুপন দত্ত প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন নির্মল ফাউন্ডেশন। এছাড়া আগামীকাল থেকে আনোয়ারার এগার ইউনিয়নে পর্যায়ক্রমে এই নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে চল্লিশোর্ধ সকল জনসাধারণ ও সরকারি তালিকাভ’ক্ত জনসাধারণের সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন করে যথাসময়ে ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন