২৮ মার্চ ২০২৬

কাউন্সিলর পদে মো. আলাউদ্দিন লিটনের হ্যাট্রিক জয়

খাগড়াছড়ি প্রতিনিধি  »

উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধী তিন প্রার্থীকে পরাজিত করে হ্যাট্রিক জয় পেয়েছেন মো. আলাউদ্দিন লিটন। তিনি মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

ভোট কেন্দ্রে প্রতিপক্ষের হামলা ও হুমকি-ধমকিকে উপেক্ষা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে ‘পাঞ্জাবী’ প্রতীক নিয়ে মো. আলাউদ্দিন লিটন পেয়েছেন ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাইফুল ইসলাম রানা (পানির বোতল) পেয়েছেন ৩৯১ ভোট। অপর দুই প্রার্থী মো. কামাল উদ্দিন (উটপাখি) পেয়েছেন ২৮৯ ভোট ও মো. আবদুল হাকিম (ডালিম) পেয়েছেন ৫৪ ভোট।

হ্যাট্রিক জয়ের পর মো. আলাউদ্দিন লিটন সাধারন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভোটাররা ব্যালটের মাধ্যমে প্রতিপক্ষ তিন প্রার্থীর অপপ্রচার, হামলা ও হুমকি-ধমকির সমুচিত জবাব দিয়েছেন। তিনি আগামী পাঁচ বছরে তাঁর কর্মকান্ডে জনআকাঙ্খার প্রতিফলন ঘটাবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন