২৮ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি  »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত ৮ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম মঈন উদ্দিন (২১)।

নিহত মঈন উদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট গ্রামের মুহাম্মদ আলাউদ্দিন এর ছেলে। ৩বোন ২ভাইয়ের মধ্যে নিহত মঈন উদ্দিন সবার বড়। তিনি পোমরা জামে উলুম ফাজিল মাদ্রাসায় দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে পারিবারিক অভাবের তাগিদে টমটম চালানোর কাজ হাতে নেন।

একই এলাকার আকতার বলেন, গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গাড়ি চালানো অবস্থায় নিজের গাড়ির ইঞ্জিনে পা ডুকে গেলে গুরুতর আহত হয় মঈন উদ্দিন। তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এরপর ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা অবনতি হলে গত ২দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল তিনি মারা যান।

তিনি বলেন, নিহত মঈন উদ্দিন ৬ মাস আগে বিয়ে করেন। তার জানাজা আজ রাত ১০টায় নিজ গ্রামে হবে। তাঁর পরিবার ঢাকা থেকে গ্রামের দিকে এম্বুলেন্স বহরে আসছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন