১৯ মার্চ ২০২৬

আকবরশাহ এলাকায় একজনের লাশ ‍উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় থেকে এক ব্যক্তির লাশ ‍উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল (৪৮)।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফিরোজশাহ এলাকার একটি মার্কেটের পরিত্যক্ত রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ফিরোজশাহ এলাকার একটি মার্কেটের পরিত্যক্ত রুমে ঘুমাতেন তিনি। গত দুইতিনদিন আগে ওই জায়গায় ঘুমিয়েছিলেন। ঘুম থেকে না উঠায় স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ হাসান বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুইতিনদিন আগে মারা গেছেন তিনি। তবে কিভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন