রাঙামাটি প্রতিনিধি »
অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের ভারে রাঙামাটিতে আবারো বেইলি ব্রীজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তবে এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও একজন আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়ার সিনেমাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার পর থেকে রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ট্রাকটি পাথর বোঝাই করে চট্টগ্রাম থেকে রাঙামাটি হয়ে বান্দরবান যাচ্ছিলো।
স্থানীয়রা জানায়, চন্দ্রঘোনা থেকে পাথর বোঝাই করে আসা সিনেমাপাড়াস্থ বেইলী ব্রীজের উপর উঠলে ব্রীজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এসময় গুরুতর আহত ড্রাইভারকে স্থানীয়রা উদ্ধার করে দশ মাইল শারজা হাসপাতালে ভর্তি করে।


চন্দ্রোঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, স্থানীয়দের সহায়তায় আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।
বাংলাধারা/এফএস/এআর














