খাগড়াছড়ি প্রতিনিধি »
বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে পাহাড়ী জনপদ পার্বত্য খাগড়াছড়ি জেলাতে দৈনিক আমার সংবাদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯বছরে পদাপণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পপতিবার (১৮ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক আমার সংবাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ৯বছরে পদাপণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার।
মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম,জাতীয় মুক্তিযোদ্ধা প্যারেট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মজুমদার এবং বাংলাদেশ মক্তিযোদ্ধা পরিবার সংসদের নির্বাহী চেয়ারম্যান মো. ইমরান দ্রোহী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় দৈনিক আমার সংবাদের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন জয়নাল স্বাগত বক্ত্য রাখেন।
দৈনিক আমার সংবাদ বস্তুনিষ্ঠু সংবাদ প্রেরনের মাধ্যমে পার্ত্যাঞ্চলের সরকারের উন্নয়ন সম্ভবনায় পাহাড়ে অবহেলিত গনমানুষের কথা তুলে ধরে আসছে দীর্ঘদিন ধরে । দেশের সচরাচর সাংবাদিকতার বাইরে বস্তুনিষ্ঠ ও ব্যতিক্রমি সংবাদ পাঠকের কাছে তুলে ধরার মাধ্যমে আমার সংবাদ সাধারণ মানুষের আস্থার জায়গা অর্জনে সম্ভব হয়েছে । সত্য সংবাদ তুলে ধরার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এসময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও পার্বত্য টিভি’র অন্তর মাহমুদ, কেটিভির কামরুল হাসান জনি, ৭১ বাংরা টিভির আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সন্তান আবু রাসেল সুমন, হাসানুল হক,মিজানুর রহমান ও বন্ধু জুনিয়রের সভাপতি মামুনুর রশীদ মামুন, দৈনিক আমার সংবাদের মাটিরাঙ্গা প্রতিনিধি ছোটন চৌধুরী ও গুইমারা প্রতিনিধি দুলাল আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন জয়নালকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা।
বাংলাধারা/এফএস/এআর












