১৯ মার্চ ২০২৬

‘দেশের শৃংখলায় মাদক ক্যান্সারে চেয়ে ভয়ানক’

কক্সবাজার প্রতিনিধি  »

মাদকের সাথে কোনো আপোষ নেই উল্লেখ করে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেছেন, মাদক সিন্ডিকেটের সাথে অনেক ধরণের মানুষ জড়িত। রয়েছে গড়ফাদার, পাচারকারী, বহনকারী, সরবরাহকারী থেকে শুরু করে খুচরা বিক্রেতা। সবশেষে রয়েছে সেবনকারী। আমাদের তালিকায় সবাই সমান অপরাধী। দেশের শৃংখলায় মাদক ক্যান্সারে চেয়ে ভয়ানক। তাই মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) শহরের একটি হোটেলের হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত মাদক কক্সবাজার আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০২১ এর ‘মাদক নির্মূল ও পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসপি এসব কথা বলেন।

এসপি আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতিতে মাদক নিয়ন্ত্রণে পুরো জেলায় কাজ করছে পুলিশ। শতভাগ নির্মূল না হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মাদক প্রতিরোধে পুলিশ থামবে না। কারণ, শৃংখলার জন্য মাদক ক্যান্সারের চেয়েও ভয়ংকর। ক্যান্সার আক্রান্ত মানুষকেই ক্ষতি করে। কিন্তু একজন মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই এ ব্যাধী থেকে দেশকে মুক্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী পাশাপাশি সব মানুষকে দায়িত্ব পালন করতে হবে। শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তাসহ সমাজের তৃণমূল পর্যন্ত মাদক বিস্তার রোধে জনসচেতনতা তৈরি জরুরী।

কমিশনের জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অ্যাথিন রাখাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. সাইফুল ইসলাম দিলদার বলেন, আমরা বিশ্বজুড়ে ৪১টি দেশে মানবাধিকার রক্ষায় নিরলস কাজ করছি। ২০০০ সাথে আমাদের কাজের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ইতিমধ্যে দেশের একটি শীর্ষ মানবাধিকার সংগঠনের রূপ নিয়েছে এই সংগঠন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর হয়ে আমরা কাজ করবো আমরা।

সভায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এড. দিপংকার বড়ুয়া পিন্টু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কক্সবাজার উপজেলা ভাইসচেয়ারম্যান হামিদা তাহের, রামু উপজেলা ভাইস-চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, জেলা পরিষদ সদস্য আসমাউল হুসনা, বাংলাদেশ মানবাধিকার ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, খাগড়াছড়ি জেলা সভাপতি এড. মহিউদ্দীন কবির, নওগাঁ জেলা সাধারণ সম্পাদক মৌসুমী, ঢাকার বিশেষ প্রতিনিধি আসমা আকতার বেবি, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক নীলিমা বেগম, মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এস.এম নাসির উদ্দীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক রোমেনা আকতার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সহ-সভাপতি সম্পাদক মুকিম খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, রামু উপজেলা সভাপতি সুরেশ বড়ুয়া বাঙ্গালী, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক আনিছুল হক, কক্সবাজার পৌর শাখা সভাপতি ফাহাদ আলী ফাহাদ।

সভায় উপস্থিত সকলকে মাদক থেকে দূরে থাকা ও প্রতিরোধে কাজ করতে শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার। আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন