১৯ মার্চ ২০২৬

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ১৭ কেজি সোনা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেন।

বিমানের সিটের নিচ থেকে এবং আরও পাঁচটি স্থান থেকে এসব সোনা উদ্ধার করা হয়।  

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার গণমাধ্যমকে জানান, ওই ফ্লাইটে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।  

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন