১৯ মার্চ ২০২৬

কাল চট্টগ্রাম আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী; উদ্বোধন করবেন নতুন এসপি কার্যালয়

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিষ্ঠালগ্ন থেকেই ষোলশহর ২ নম্বর গেট এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের অবস্থান ছিল। কিন্তু ভবনটি পুরাতন ও সংকীর্ণ হওয়ায় বেশ কয়েকবছর ধরেই নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়। অবশেষে নতুন ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে আদেশ পায় গণপূর্ত অধিদফতর। চারতলা এই ভবন নির্মাণে বরাদ্দ ৯ কোটি ১৭ লক্ষ টাকা।

আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন করা হবে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়টি।

সংশ্লিষ্টরা জানান, ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২ এর অধীনে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলে সাময়িক সময়ের জন্য জেলা পুলিশের কার্যক্রম চলে যায় হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইনসে। বর্তমানেও পুলিশ লাইনের একটি ভবনকে জেলা পুলিশ সুপারের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। উদ্বোধনের পর আবার পূর্বের স্থানের নতুন ভবনে কার্যক্রম চালু হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক বলেন, ‘আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশের নবনির্মিত কার্যালয়। এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে কালই ষোলশহর ২ নম্বর গেটে পূর্বের স্থানে ফিরে যাচ্ছে জেলা পুলিশ সুপারের কার্যালয়।’

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন