২৫ সেপ্টেম্বর ২০২৬

শ্রমিকদের টাকা মেরে উধাও পদ্মা ওয়্যারস লিমিটেডের মালিক

বাংলাধারা প্রতিবেদন  »

শ্রমিকদের বেতন, ছুটির টাকা এবং চার বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা না দিয়ে উল্টো কারখানা বন্ধ করে উধাও হয়ে গেছেন পদ্মা ওয়্যারস লিমিটেডের মালিক। এ ঘটনায় আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।

বুধবার (০৩ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।  

জানা যায়, শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা পায়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে।

এ ব্যাপারে জানতে বাংলাধারার প্রতিবেদক পদ্মা ওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান নিছার উদ্দীন সোহাগের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

ওই প্রতিষ্ঠানের ম্যানেজার নূর মোহাম্মদ মানিক বলেন, গত ফেব্রুয়ারি মাসের বেতন ছাড়া কোনো বেতন বকেয়া নেই। তাদের আন্দোলন অযৌক্তিক। তবে কয়েকদিন ধরে প্রতিষ্ঠানের চেয়াম্যানের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি বেপজা’র অধীন। শ্রমিক নেতাদের নিয়ে বেপজা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। বেপজা কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন কারখানা বন্ধ রাখতে। এর মধ্যে মালিকের কোনো সন্ধান না মিললে বেপজা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন