২৫ সেপ্টেম্বর ২০২৬

বয়স্ক-প্রতিবন্ধী ভাতার ডিজিটালকরণ কর্মসূচি উদ্বোধন করলেন আবদুস সবুর লিটন

বাংলাধারা প্রতিবেদন  »

বয়স্ক-ভাতা, প্রতিবন্ধী-ভাতা, পঙ্গু-ভাতাভোগীদের ডিজিটাল করার লক্ষ্যে মোবাইল একাউন্ট চালু করন কার্যক্রম শুরু করেছেন ২৫ নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন। এছাড়া শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রমও শুরু করেছেন তিনি।

বুধবার (০৩ মার্চ ) সকালে ওয়ার্ড কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় প্রায় ২৫০ জন সেবা গ্রহীতার প্রাপ্য সেবা প্রদান করা হয়।

উদ্বোধনকালে আবদুস সবুর লিটন বলেন, মানুষ মানুষের জন্য। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা অসহায় কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না। আমি সেইসব মানুষের পাশে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।

তিনি আরও বলেন, আমি জনগণের সাথে যে সব ওয়াদা করি তা সবসময় পালন করার সর্বোচ্চ চেষ্টা করি। রামপুর ওয়ার্ডের জনগণ আমার পরিবার। আমি রামপুরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই, যাতে রামপুরকে একটি মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা সুজিত কুমার নাথসহ রামপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন