২৫ সেপ্টেম্বর ২০২৬

সুদীপ্ত হত্যা: আত্মসমর্পণের পর কারাগারে নিয়াজ মোর্শেদ নিপু

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যার সন্দেহভাজন আসামি মো. নিয়াজ মোর্শেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ মার্চ) চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মো. নিয়াজ মোর্শেদ মিরসরাই পৌরসভার মঘাদিয়া এলাকার মোল্লা বাড়ির মো. আবুল হাসেমের ছেলে।

আসামি পক্ষের আইনজীবী বাবুল দাশ বলেন, ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার সন্দেহভাজন চার্জশিটভুক্ত ২২ নম্বর আসামি মো. নিয়াজ মোর্শেদ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে।

এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদি হয়ে অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মামলাটি তদন্তের জন্য পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়।

সুদীপ্ত খুনের ঘটনায় ১৫-১৬ জনের নাম এসেছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের নিয়ন্ত্রণ নিয়ে ফেসবুকে লেখালেখি করেছিলেন সুদীপ্ত। এ ঘটনার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন