বাংলাধারা ডেস্ক»
৭ই মার্চ পালনোপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
ব্যাপক কর্মসূচির মধ্যে সকাল ৮.১৫ মিনিটে চসিক প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ৮.৩০ মিনিটে চসিক প্রধান কার্যালয়স্থ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে চট্টগ্রাম সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী কর্তৃক পুষ্পস্তবক অর্পণ।
এছাড়া, সকাল ৯ টায় থিয়েটার ইনষ্টিটিউট হলে আলোচনা সভা, বঙ্গবন্ধু’র জীবন কর্মের উপর ডকুমেন্টারী প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই












