১৯ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৫৩ জন

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫৩ জনের দেহে। এদের মধ্যে ২৯৪ জন নগরীর ও ৫৯ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ১০৮ জনে। মোট ২ হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে। এ সময়ে করোনায় কেউ মারা যায় নি।

শনিবার (২৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, গতকাল শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের সাতটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৩৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ১১১৩ জনের নমুনা পরীক্ষায় ৮১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ২৫৪ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জন ও শেভরণে ৮৪২ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

তবে এদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয় নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন