১৯ মার্চ ২০২৬

কর্ণফুলী মার্কেট থেকে দেড় কোটি টাকার জর্দা ও গুল জব্ধ

বাংলাধারা ডেস্ক

চট্টগ্রাম নগরীর চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের একটি দোকান থেকে দেড় কোটি টাকার অবৈধ জর্দা ও গুল জব্ধ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট , চট্টগ্রাম।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাটের আগ্রাবাদ ও চট্টলা বিভাগের সমন্বয়ে একটি নিবারক দল এ অভিযান পরিচালনা করেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. শাহীনূর কবীর পাভেল জানান, আটক জর্দা ও গুলের ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ ৫৮ লাখ ৬৯ হাজার টাকা। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটক জর্দা ও গুলের মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

এ বিষয়ে ভ্যাট আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন