১৯ মার্চ ২০২৬

সন্ধ্যা ৬টা থেকে বন্ধ সব দোকান; খোলা থাকবে ওষুধ ও কাঁচাবাজার

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানিয়েছেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুষের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে।  

শুক্রবার (২ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব খাবার হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।  

এর আগে করোনার সংক্রমণরোধে ১৮ টি নির্দেশনা জারি করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। এতে বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পটসহ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সকল সভা-সমাবেশ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন